ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়ায় ক্ষিপ্ত হয়ে গৌরনদী প্রেসক্লাবের সদস্য সোলায়মান তুহিনের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে উত্তর পালরদী এলাকার মো. মিজানুর রহমান (নিজাম) এর শ্বশুড়বাড়িতে দাওয়াত খেতে যান সাংবাদিক সোলায়মান তুহিন ও কসবা এলাকার মো. বাবু মৃধা। দাওয়াত শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে পৌর এলাকার লাখেরাজ কসবা (কাসারু বাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ইমরান মোল্লা (৩৫), পিতা মৃত আব্দুর রাজ্জাক কামাল সরদার (৩৫), পিতা মো. অলিল সরদার এবং রাশেদ (৩৬) এর নেতৃত্বে অজ্ঞাত আরও ২ থেকে ৩ জন তাদের গতিরোধ করে। এ সময় হামলাকারীরা এলোপাথাড়ি মারধর করে এবং তাদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ওই রাতেই মো. মিজানুর রহমান (নিজাম) বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি জানতে পেরে পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ইমরান মোল্লা, কামাল সরদার ও রাশেদের নেতৃত্বে অজ্ঞাত ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী মদিনা স্ট্যান্ড এলাকায় অবস্থিত সাংবাদিক সোলায়মান তুহিনের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা দোকানের আসবাবপত্র ভাংচুর করে এবং নগদ ২৫ হাজার ৭৬৫ টাকা লুট করে নেয়। এতে আরও প্রায় ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ঘটনার পরপরই থানা পুলিশকে মুঠোফোনে জানানো হলে এসআই মিটুলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে অভিযুক্ত মো. ইমরান মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগের জেরে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পৌঁছানোর আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, ছিনতাই একটি গুরুতর অপরাধ। সেই অপরাধের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ায় একজন সাংবাদিককে লক্ষ্য করে হামলা চালানো অত্যন্ত ন্যক্কারজনক।

এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগ

আপডেট সময় ০৪:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬