বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে শামীম সভাপতি-তানভীর সম্পাদক

  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৮.১৩ পিএম
  • ৮০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে এস. এম. রেজাউল ইসলাম শামীম (দৈনিক আমার দেশ) সভাপতি ও এস. এম. তানভীর আহমেদ (যমুনা টিভি ও বাংলাদেশ প্রতিদিন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার ( ১০ জানুয়ারি) সকালে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২৫ শেষে দুপুরে দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যসব পদের প্রার্থীদের বিনা প্রতিদ্বদ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৬ এর নির্বাচনে একটি প্যানেল থাকায় ও এ প্যানেলের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন কমিশনার জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মো. ইকবাল করিম তাদের নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি খেলাফত হেসেন খসরু ও শেখ মো. রশিদ আল মুনান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, কোষাধ্যক্ষ কুমার শুভ রায়, দপ্তর ও পরিসম্পদ সম্পাদক তামিম সরদার, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক কবির হোসাইন, ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মো. জুবায়ের জনি।

নির্বাহী সদস্যরা হলেন, মাহামুদ হোসেন, এম এ রব্বানী ফিরোজ, আরিফ মোস্তফা, ফসিউল ইসলাম বাচ্চু, জহিরুল হক টিটু, খালিদ আবু, মাহামুদুর রহমান মাসুদ, ওয়াহিদ হাসান বাবু ও কে এম হাবিবুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com