বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে দেশের মানুষ আজ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে

  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ৭.২৮ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ
জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে দেশের মানুষ আজ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ।
শনিবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
মেকর হাফিজ বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে জনগণ ভোট দেয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। তবে আসন্ন নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে তিনি আশাবাদী।
মেজর হাফিজ বলেন, জুলাই যোদ্ধারা দেশের মাফিয়া সরকারকে বিদায় করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করেছেন। এর ফলে সাধারণ মানুষ আবারও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।
দুপুরে তার নির্বাচনী এলাকা ভোলা-৩ আসনের প্রার্থীদের মনোনয়পত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি আবু জাফর ও সাধারণ সম্পাদক বাবুল পঞ্চায়েত সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com