বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ইয়াবাসহ স্বামী-স্ত্রী ও ছেলে আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ২.১৩ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

পটুয়াখালীর বাউফল উপজেলায় ইয়াবা বিক্রির অভিযোগে মো. নেছার চৌকিদার, তার স্ত্রী সুমনা আক্তার ও ছেলে শাওন চৌকিদারকে ২১০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার উপজেলার কালাইয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

দীর্ঘ বছর ধরে এই পরিবারটি মাদক বিক্রি করে আসছিলো। এলাকায় ওই পরিবারের প্রভাব থাকায় প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারতো না। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিশেষ অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে তাদের আটক করে। এ সময় জব্দ করা হয় ২১০ পিস ইয়াবা।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এই চক্রটি ধরার জন্য আমরা দীর্ঘদিন ধরে উৎ পেতে ছিলাম। আটক নেছার চৌকিদার, তার স্ত্রী সুমনা আক্তার ও ছেলে শাওন চৌকিদার এদের বিরুদ্ধে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com