ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পুত্রবধূকে জোরপূর্বক গর্ভপাত, শ্বশুর গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে

রংপুরের তারাগঞ্জে এক গৃহবধূকে নির্যাতন ও জোরপূর্বক গর্ভপাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূর দায়ের করা মামলায় তার শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে গ্রেপ্তার আজিজুল হককে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনকে আসামি করে তারাগঞ্জ থানায় মামলা দায়ের করেন নির্যাতিতা গৃহবধূ রাজিনা আখতার। বৃহস্পতিবার সকালে পুলিশ ওই মামলায় আসামি আজিজুল হককে গ্রেপ্তার করেন।

একপর্যায়ে গত বছরের ১৪ জুলাই মেয়েটির শ্বাশুড়ি ও ননদ তাকে রান্না করা সেমাইয়ের সঙ্গে ওষুধ মিশিয়ে জোর করে খাওয়ান। এ ঘটনার কিছুক্ষণ পর পেটের ব্যথা অনুভব করে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে মৃত সন্তান গর্ভপাত করান। ওই ঘটনার পাঁচ মাস পর মেয়েটিকে তার স্বামী মাহাবুল তালাকের অবহিতকরণ নোটিশ দেন। যৌতুকের জন্য নির্যাতন ও জোরপূর্বক গর্ভপাত করানোর ঘটনায় বুধবার নিজে বাদী হয়ে স্বামী-শ্বশুর, শাশুড়ি-ননদসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন রাজিনা আখতার।

এ ব্যাপারে তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, পাঁচজনকে আসামি করে ওই গৃহবধূ থানায় মামলা করেছেন। একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

পুত্রবধূকে জোরপূর্বক গর্ভপাত, শ্বশুর গ্রেপ্তার

আপডেট সময় ১১:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২