ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইসহ ১২ মামলার আসামি ‘বোমারু জসিম’ গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ছিনতাই, ডাকাতি ও মাদকের ১২টি মামলার আসামি মো. জসিম ওরফে ‘গরু জসিম’ ওরফে ‘বোমারু জসিমকে’ (৪০) গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি স্টিলের সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকজন দুষ্কৃতকারী কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকার বায়তুল আমান জামে মসজিদের সামনে ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জসিমকে গ্রেফতার করা হয়। এসময় তার সহযোগী দুজন দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় গ্রেফতার জসিমসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতার জসিম সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কামরাঙ্গীরচর থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতেন। গ্রেফতার জসিমের বিরুদ্ধে রাজধানীর কামরাঙ্গীরচর, চকবাজার ও খিলগাঁও থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকের ১২টি মামলা রয়েছে।

জসিমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ছিনতাইসহ ১২ মামলার আসামি ‘বোমারু জসিম’ গ্রেফতার

আপডেট সময় ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫