ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার সাবেক প্যানেল মেয়র গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর মোহাম্মদপুর থেকে ভোলা সদর পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. আহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও আওয়ামী লীগের মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুর থানার ইকবাল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা-পুলিশের এসআই রাজু আহাম্মেদ ও এসআই আমিরুজ্জামানসহ একটি দল অভিযান চালিয়ে আহাদ হোসেনকে গ্রেপ্তার করে। তিনি ভোলা সদর পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, আহাদ হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখছিলেন। ঢাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং আওয়ামী লীগের মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে ধারণা করছে পুলিশ।

গ্রেপ্তার আহাদ হোসেনের বাবার নাম মো. আইয়ুব আলী এবং মায়ের নাম আনোয়ারা বেগম। তার গ্রামের বাড়ি ভোলা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর নওয়াবাদ পুলিশ লাইন এলাকায়। তিনি ঢাকার মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের ১ নম্বর রোডের ২৮ নম্বর বাসায় থাকতেন।

পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ভোলার সাবেক প্যানেল মেয়র গ্রেফতার

আপডেট সময় ১০:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬