ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একই ফ্ল্যাট থেকে আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনার তিন নেতাকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি ভবনের পঞ্চম তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, তা বলতে পারেননি।

ওসি আরও বলেন, সোমবার রাতে তিন নেতার গ্রেপ্তারের বিষয়টি তিনি জানতে পেরেছেন। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, তা জানা নেই। মোহাম্মদপুর থানা থেকেও তাদের কিছু জানানো হয়নি। জানানো হলে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, তা বলা যাবে।

পাবনা জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা হয়। ওইসব মামলার আসামি এই তিন নেতা। আন্দোলনের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছেন। গ্রেপ্তার তিন নেতাও আত্মগোপনে ছিলেন।

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার হন। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও আত্মগোপনে চলে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

একই ফ্ল্যাট থেকে আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

আপডেট সময় ০৬:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬