ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ায় স্বামীকে খুন: স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

প্রায় চার বছর আগে ঢাকার জেলার আশুলিয়ার কাঠগড়ার সরকার বাড়িতে পরকীয়া প্রেমের জেরে ইলিম সরকারকে খুনের দায়ে স্ত্রী মোছা. সুলতানা আক্তার কেমিলিকে যাবজ্জীবন এবং তার প্রেমিক রবিউল করিম পিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

রবিবার (১২ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

পিন্টুর বন্ধু সাইফুল ইসলাম ওরফে ইউসুফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় ইউসুফ আদালতে হাজির ছিলেন। বাদীপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন এসব তথ্য জানিয়েছেন।

জানা যায়, ইলিম সরকারের স্ত্রী সুলতানা আক্তার পিন্টুর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। ইলিম সরকার তা জেনে ফেলেন। পরে সুলতানা আক্তারের পরিকল্পনায় ২০২১ সালের ২৮ মার্চ রাতে পিন্টু ও ইউসুফ আশুলিয়ার কাঠগড়ার সরকার বাড়িতে ইলিম সরকারকে ছুরিকাঘাতে হত্যা করে।

এ ঘটনায় ওই দিনই ভিকটিমের বাবা হাজী ফসল হক সরকার আশুলিয়া থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে পিবিআই ২০২২ সালের ২৯ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২৩ সালের ১৬ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৯ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন। আসামিদের পক্ষে ৪ জন সাফাই সাক্ষ্য দেন।

সুলতানা আক্তার ও পিন্টু দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পরকীয়ায় স্বামীকে খুন: স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৫:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫