সিএনএমঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জাতীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলোর ওপর আস্থা রাখা তাঁদের একটি বড় ভুল ছিল। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারও অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সাহসী সিদ্ধান্ত নিতে পারেনি।
রবিবার (২ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘৩৬ জুলাইয়ের অবদান বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক এক সংলাপে এসব কথা বলেন।
সজীব ভুঁইয়া বলেন, ছাত্ররাজনীতির অভিজ্ঞতা থাকলেও জাতীয় রাজনীতির বাস্তবতা সম্পর্কে তাঁদের ধারণা সীমিত ছিল। এ কারণে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্বাস ও প্রতিশ্রুতির ওপর অতিরিক্ত নির্ভর করেছিলেন, যা পরে ভুল সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়েছে। ভবিষ্যতে এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
আসিফ মাহমুদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন সংস্কার উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার পরিবর্তে চাপ ও বাধার মুখে পড়তে হয়েছে। রাষ্ট্রপতি পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রেও নানা পক্ষ থেকে আপত্তি ও চাপ সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
Reporter Name 


















