সিএনএমঃ
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড় সংলগ্ন নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়।
বর্ণিল বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুনিরুল ইসলাম পিপিএম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। এছাড়া স্থানীয় নার্সারি মালিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশ নেন।
পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ মেলায় বিভিন্ন দেশি-বিদেশি গাছের চারা নিয়ে মোট ৪৪টি স্টল অংশগ্রহণ করেছে। আগামী ৮ আগস্ট পর্যন্ত টানা সাত দিনব্যাপী এই বৃক্ষমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
Reporter Name 




















