ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে ১৪ দশমিক ২৫ কেজি শুকনা গাঁজাসহ গ্রেপ্তার ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪৮:১১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ
পাবনার ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে ১৪ দশমিক ২৫ কেজি শুকনা গাঁজাসহ মো. সোহেল রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরের দিকে ঈশ্বরদী থানার চর রূপপুর জিগাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি দল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝিনাইদহের শৈলকুপা থানার কৃষ্ণনগর এলাকার মো. রায়হান জোয়ার্দ্দারের ছেলে। বর্তমানে তিনি চর রূপপুর জিগাতলা এলাকায় জনৈক মিঠুর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অভিযানে তার কাছ থেকে ১৪ দশমিক ২৫ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

র‌্যাবের অভিযানে ১৪ দশমিক ২৫ কেজি শুকনা গাঁজাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০৭:৪৮:১১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬