ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পৌনে ৭ কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মেহেদী হাসান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তার সহযোগী আল-মামুন (৪০) পালিয়ে যান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে শিবগঞ্জ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া এলাকায় মেহেদী হাসানের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মেহেদী ওই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। পলাতক আল-মামুনও একই এলাকার বাসিন্দা।

এসআরবি-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী থেকে আসা বাহিনীর একটি দল মেহেদীর বাড়ি ঘেরাও করে অভিযান চালায়। এ সময় মেহেদীকে আটক করা সম্ভব হলেও আল-মামুন পালিয়ে যান।

পরে মেহেদীকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির সামনে খড়ি রাখার ঘরে অভিযান চালানো হয়। সেখান থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআরবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিক্রির উদ্দেশ্যে হেরোইনগুলো নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন মেহেদী। তিনি ও পলাতক আল-মামুন দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে হেরোইন সংগ্রহ করে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার মেহেদী ও পলাতক আল-মামুনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

চাঁপাইনবাবগঞ্জে পৌনে ৭ কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৯:২২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬