সিএনএমঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. শওকত হাসানুর রহমান রিমনের রাজধানীর বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের বাসভবনে বিশেষ অভিযান চালানো হয়। ওই অভিযানে বাসাটিতে আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম- পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এর আগে গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর খিলক্ষেত এলাকার পিংক সিটিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ওয়ার্ড সহ-সভাপতিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম কাজী হামিদুর রহমান।
Reporter Name 




















