ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৫ কেজি বিস্ফোরক দ্রব্য আতশবাজিসহ গ্রেফতার ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর শাঁখারী বাজার থেকে ৩৫ কেজি বিস্ফোরকদ্রব্য আতশবাজিসহ নয়ন চন্দ্র রায় (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শাঁখারী বাজারের ৬ নম্বর পান্নিটোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার রাতে কোতয়ালি থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানাপ্রাপ্ত তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে। এ সময় গোপন সংবাদে জানা যায়, শাঁখারী বাজার এলাকায় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের বিস্ফোরকদ্রব্য মজুদ রয়েছে। এমন তথ্যে রাত পৌনে ১০টার দিকে ১১৩ নম্বর শাঁখারী বাজার ৬ নম্বর পান্নিটোলা এলাকায় অভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের বাজারের ব্যাগ ও কাগজের বক্সে বিভিন্ন ধরনের সর্বমোট ৩৫ কেজি বিস্ফোরকদ্রব্য আতশবাজি উদ্ধার করা হয়। এ ঘটনায় নয়ন চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়।

পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৩৫ কেজি বিস্ফোরক দ্রব্য আতশবাজিসহ গ্রেফতার ১

আপডেট সময় ০৮:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫