বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ৬.২৮ পিএম
  • ৩৫৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ভারতে যাবার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডে। আটক সুস্মিতা মাগুরা সদরের ঢাকা রোডের স্বপন পান্ডের মেয়ে। চিকিৎসার জন্য সুস্মিতা পান্ডে আজ দুপুরের দিকে ভারতে যাচ্ছিলেন।

ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, মাগুরা  জেলা সদরের স্বপন পান্ডের মেয়ে ১৩ জানুয়ারি সোমবার দুপুরে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে তাঁকে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি  হিসাবে স্বীকার করেন। তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

আটককৃতরা মাগুরার সাতদোহা এলাকার  স্বপন পান্ডের মেয়ে সুস্মিতা ও সত্যজিত পান্ডে। তাদের কে আটক করে বেনাপোল পোর্ট  থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com