মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

‘নিরুপমা’ হয়ে আসছেন দীঘি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ৪.২২ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন সাদেক সিদ্দিকী। সরকারি অনুদানে নির্মিতব্য এই কালজয়ী গল্পের ‘নিরুপমা’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

নির্মাতা জানান, ইতিমধ্যেই নিরুপমা চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। আর রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের সিনেমায় সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত দীঘিও।

অভিনেত্রীর কথায়, ‘নির্মাতার কাছে গল্পটা শোনার সময় মনে হয়েছে, নিরুপমা চরিত্রটিতে অভিনয় করার যথেষ্ট সুযোগ রয়েছে। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে, এখানেও একটা পরম আগ্রহ বা ভালোলাগা কাজ করছে। আশা করি, “দেনা-পাওনা”র পুরো টিম আন্তরিকতা নিয়ে গুছিয়ে কাজটি করবেন, যাতে কোনো ভুলত্রুটি না থাকে এবং দর্শক যেন আগ্রহ নিয়ে সিনেমাটি মুক্তির পর হলে গিয়ে উপভোগ করতে পারেন।’

নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন, ‘অনুদান পাওয়ার পর থেকে নিরুপমা চরিত্রটি নিয়ে দীঘির সঙ্গে কথা হচ্ছিল। চরিত্রটির জন্য দীঘিকে পারফেক্ট মনে হয়েছে বলেই তাকে নিয়ে কাজটি করতে যাচ্ছি। আমার মনে হয় দর্শক নতুন এক দীঘিকে দেখতে পাবেন এই সিনেমায়।’

উল্লেখ্য, ‘দেনা-পাওনা’র চিত্ররূপ দিয়েছেন মিরণ মহিউদ্দিন। চিত্রনাট্য করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com