ঢাকা ০২:২১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় ০১:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার সকাল ১১টায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ শ্রমিকরা ।‌

মহাসড়কের দুই পাশেই বেরিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন না দেওয়ায় তারা পরিবার নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন। এখন অনিয়ম প্রান্তিক ও অবৈধভাবে কোম্পানি বন্ধের পাঁয়তারা করা হচ্ছে। শীঘ্রই বকেয়া বেতন না দিলে আমরা আরো কঠোর আন্দোলন দিতে বাধ্য হব।

নাসা গ্রুপের কর্মী জানান, আমাদের দাবি-দাওয়া মেনে না নিলে আমরা সারা দিন মহাসড়ক অবরোধ করে রাখব। আমরা পরিবার নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছি। অনেকদিন ধরে আমরা বেতন পাই না।

যাত্রীরা জানান, হঠাৎ করেই দেখলাম, মহাসড়কে কিছু লোক অবস্থান নিল। মহাসড়ক পুরাপুরি বন্ধ করে দিয়েছে। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দাবি আদায়ের জন্য মহাসড়ক কেন অবরোধ করতে হবে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা বলেন, কিছুক্ষণের মধ্যে মহাসড়ক না ছাড়লে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০১:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬