সিএনএমঃ
রাজধানীর মিরপুর এলাকার একটি বার ও আবাসিক হোটেলে অভিযান চালিয়ে শতাধিক নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে মিরপুর-১ এর বাগদাদ মার্কেটের এসকে বার ও পাশের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ কমিশনার এসএএম ফজল-ই-খুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই স্থানটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ করে আসছিল স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে ডিএমপি মিরপুর বিভাগের কয়েকটি থানার পুলিশ সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানের পর আটক ব্যক্তিদের মিরপুর মডেল থানায় নিয়ে আসা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য শাহ আলী থানায় হস্তান্তর করেছে পুলিশ।