সিএনএমঃ
বিয়ের প্রলোভনে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে দায়ের করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বুধবার (১১ মার্চ) বিকেল ৫টায় বগুড়া জেলা কারাগার থেকে তিনি মুক্ত হন।
কারাগার থেকে বেরিয়েই হিরো আলম গণমাধ্যমকে জানান, তিনি এই মামলার শেষ দেখে ছাড়বেন এবং কোনো প্রকার আপস করবেন না। তার দাবি, বগুড়া উপনির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার কারণেই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ‘মিথ্যা’ মামলায় ফাঁসানো হয়েছে।“সত্যের জয় সবসময়ই হয়। আমাকে হয়রানি করার জন্যই এই সাজানো মামলা দেওয়া হয়েছে।”
কারাগারের পরিবেশ নিয়ে হিরো আলম জানান, আগের তুলনায় বর্তমান জেলখানার পরিবেশ ও কর্মকর্তাদের ব্যবহার অনেক উন্নত। তবে খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে তিনি প্রতিদিন একই ধরণের খাবারের বদলে বৈচিত্র্য আনার পরামর্শ দেন। কারাগারে থাকাকালীন তিনি সাবেক সংসদ সদস্য এনামুল হক, বিতর্কিত নেত্রী পাপিয়া ও সাবেক পুলিশ কর্মকর্তা প্রদীপের দেখা পেয়েছেন বলেও উল্লেখ করেন।
এছাড়া বিনা বিচারে বা মিথ্যা মামলায় বছরের পর বছর আটকে থাকা মানুষদের দুর্ভোগ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
Reporter Name 















