রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ভালবাসা ও গভীর শ্রদ্ধার স্মরণে দোয়া ও মোনাজাত

  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯.০৭ পিএম
  • ৪৭৩ বার পড়া হয়েছে

মোঃ ইসমাইল হোসেনঃ

“পুরান ঢাকা রিপোর্টাস ক্লাব” আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠান আয়োজন করা হয়।
শুক্রবার ( ১০ এপ্রিল) বিকেলে পুরান ঢাকার শ্যামবাজারে “পুরান ঢাকা রিপোর্টাস ক্লাব” অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সদ্য প্রয়াত “হাজি জাহিদুর রহমান জাহিদ ও আবদুর রহমান ভূইয়া” ভালবাসা ও গভীর শ্রদ্ধার স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
সভাপতিত্ব করেন মোঃ মজিবর রহমান আনু (সিনিয়র সহ-সভাপতি ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’ কেন্দ্রীয় কমিটি)।
বিশেষ অতিথি ছিলেন এইচএম জাকির হোসেন (চেয়ারম্যান- সচেতন ফাউন্ডেশন, প্রকাশক ও সম্পাদক- দৈনিক সমাজসেবা )।
সঞ্চালনা করেন দেবাশীষ মজুমদার দিপু।
অসিত চক্রবর্তী, অনিক ইসলাম, কবির শাহ, আসাদুল শেখসহ “পুরান ঢাকা রিপোর্টাস ক্লাব”এর সদস্যগন উপস্থিত ছিলেন।
প্রয়াত হাজি জাহিদুর রহমান জাহিদ এর সহধর্মিণী
ও আবদুর রহমান ভূইয়া ‘র সহধর্মিণী এবং তাহাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com