শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

দর্শনায় আড়াই কোটি টাকার ১০টি স্বর্ণের বার উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২.০৫ পিএম
  • ৩৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চুয়াডাঙ্গার দর্শনা থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান (৫৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আলমগীর খান চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোবারকপাড়া গ্রামের মৃত বাদল খানের ছেলে।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি বিশেষ টহল দল সোমবার ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। এ সময় আলমগীর বাংলাদেশ থেকে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেয়। সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাৎক্ষণিক ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করে। পরে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচ টেপ দ্বারা মোড়ানো দুটি প্যাকেট থেকে মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে চোরাচালান কাজে ব্যবহৃত একটি রিয়েলমি কোম্পানির মোবাইল ফোন জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজারমূল্য ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। জব্দকৃত মোবাইল ফোনের মূল্য আনুমানিক ১০ হাজার টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com