সিএনএমঃ
চট্টগ্রামের বন্দরটিলায় শিশু আয়াত হত্যা মামলার আসামি আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৭ জুন) দুপুরে বিচারক এই রায় ঘোষণা করেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৫ নভেম্বর নগরের বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী আলিনা ইসলাম আয়াত। পরে তার ছয় টুকরো করা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসার ভাড়াটে আবির ও তার ১৭ বছর বয়সী কিশোর এক বন্ধুকে পুলিশ অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।
তদন্ত শেষে একমাত্র আসামি মনির হোসেনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ। গত ১০ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যে এই মামলার সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ঘটনার ২৫ দিনের মধ্যে রায় ঘোষণা হতে চলেছে।