ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

না ফেরার দেশে এ কে এম রহমতুল্লাহ

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঢাকার পাঁচবারের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন।

বুধবার (৩ জুন) ভোর ৩টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত্যুর পর সকালেই পরিবারের সদস্যরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যান। পরে মরদেহ বাড্ডার বেরাইদে তার নিজ বাসভবনে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টায় বেরাইদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বেরাইদ কবরস্থানে দাফন করা হবে।

রাজনৈতিক জীবনে এ কে এম রহমতুল্লাহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন। তিনি মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য হন তিনি। পরে ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে এবং ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

না ফেরার দেশে এ কে এম রহমতুল্লাহ

আপডেট সময় ০১:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬