ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ লাখ টাকার স্বর্ণবারসহ আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে অভিযান চালিয়ে ২৪ লাখ টাকার বেশি মূল্যের একটি স্বর্ণবারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক স্বর্ণবারটির ওজন ১১৬ দশমিক ৬৫ গ্রাম।

সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি অভিযানিক টহল দল।

যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি স্বর্ণবার, একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকাসহ তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম জালাল উদ্দিন শেখ (৫৫)। তিনি পিরোজপুর জেলার কালিবাড়ি উপজেলার জিয়ানগর থানার চর বারইখালী গ্রামের মৃত কাসেম আলী শেখের ছেলে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণবারটি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণবারটি নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণসহ পাচারকারীদের আটকের লক্ষ্যে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ পাচারকারীকে আটক করা সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

২৪ লাখ টাকার স্বর্ণবারসহ আটক ১

আপডেট সময় ০৬:০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬