ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

আবারও ইসরাইলী পণ্য বর্জনের ডাক পুরান ঢাকা সাংবাদিক ফোরামের

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কোনক্রমেই থামছেনা ফিলিস্তিনির ওপর ইসরায়েলের বর্বর গণহত্যা। শিশু, নারী ও নিরীহ সাধারণ মানুষের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। যা ইতিহাসের ভয়ঙ্কর নিষ্ঠুরতম নারকীয় গণহত্যা।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনিতে ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জাফরুল আলম। তিনি বলেন, ফিলিস্তিনিতে ইসরায়েল যেভাবে বর্বরোচিত গণহত্যা চালিয়ে যাচ্ছে, যা ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুরতম গণহত্যা। পুরান ঢাকায় আবারো ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে জাফরুল আলম বলেন, এর আগেও আমরা ইসরায়েলি পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। পুরান ঢাকায় আজ থেকে ঘরে ঘরে ইসরায়েলি পণ্য বর্জন করবো। আমাদের প্রতিবাদ করার দু’টি ভাষাই রয়েছে। খোদার কাছে জালিমদের বিচার দাবি আর পণ্য বর্জন করেই আমরা গণহত্যার প্রতিবাদ করবো।

সহ-সভাপতি মোস্তাফিজ রহমান মোস্তাক বলেন, পবিত্র আল আকসা ভেঙে ফেলেছে ইসরায়েলি দখলদার ইহুদি বাহিনী। যা মুসলমানদের ধর্মীয় স্থাপনার ওপর সবচেয়ে বড় আঘাত। যা মুসলমান হিসেবে মেনে নিতে পারছি না।

সাধারণ সম্পাদক মাহমুদ সালেহীন বলেন, বাংলাদেশ সরকার থেকে শুরু করে প্রতিটি সংগঠন ফিলিস্তিনির ওপর ইসরায়েলের নিষ্ঠুরতম গণহত্যার প্রতিবাদ জানিয়েছে। পুরান ঢাকা সাংবাদিক ফোরামের পক্ষ থেকেও আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম নিবিড়, সাংগঠনিক সম্পাদক নার্গিস জুঁই, প্রচার সম্পাদক শরিফুল হক পাভেল, ক্রীড়া সম্পাদক আহসান হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ দীপু, আন্তর্জাতিক সম্পাদক বাবর কবির, তানভির রায়হান, ময়না প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

আবারও ইসরাইলী পণ্য বর্জনের ডাক পুরান ঢাকা সাংবাদিক ফোরামের

আপডেট সময় ০৯:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫