সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
‘বাবা খেলেছেন মারাদোনার সঙ্গে, মেসির সঙ্গে আমি’ হাসপাতালে ‘রোগীকে’ মাদকের চালান দিতে গিয়ে হাতেনাতে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক যুক্তরাষ্ট্র ও ইরান আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’র কার্যক্রম শুরু জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেফতার মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২ যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

ইন্দোনেশিয়াকে ৭ গোল দিয়ে ১২৯২ দিন পর জিতল বাংলাদেশ

  • আপডেট সময় শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ১০.১৯ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

এএইচএফ কাপ হকিতে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভযাত্রা করেছে বাংলাদেশ। ১২৯২ দিন পর আন্তর্জাতিক হকি ম্যাচে জয় পেল। সর্বশেষ জয়টি ছিল ২০১৮ এশিয়ান গেমসে ২৬ আগস্ট থাইল্যান্ডের বিপক্ষে। কাকতালীয়ভাবে ১২৯২ দিন আগের জয়টিও ছিল এই জাকার্তায়। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসের পর ৪০ মাস আন্তর্জাতিক হকিতে খেলা হয়নি জিমিদের। গত ডিসেম্বরে ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হলেও কোনো ম্যাচ জেতা হয়নি। 

শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তায় জিবিকে স্টেডিয়ামে অনুষ্ঠিত বি-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়েছেন কোচ গোপীনাথন কৃষ্ণমূর্তির শিষ্যরা। বাংলাদেশের হয়ে খোরশেদুর রহমান দু’টি এবং আরশাদ হোসেন, সোহানুর রহমান, পুস্কর ক্ষিসা মিমো, রাসেল মাহমুদ জিমি ও রোমান সরকার একটি করে গোল করেন।

বিশ্ব হকি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১৩ ধাপ পিছিয়ে থাকা ইন্দোনেশিয়া তৃতীয় কোয়ার্টারে চাপে ফেললেও গোল পায়নি। ৪৯ মিনিটে সারোয়ারের হিটে গোলকিপারকের সামনে থাকা পুস্কর ক্ষীসা মিমো ফ্লিকে ব্যবধান আরও বাড়ান (৫-০)। ৫৫ মিনিটে রাসেল মাহমুদ জিমি ও রোমান সরকারের দুই গোলে ৭-০ গোলে এগিয়ে গিয়ে বড় জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। শেষ দিকে দুই গোল করে ব্যবধান কমায় ইন্দোনেশিয়া। পেনাল্টি স্ট্রোক থেকে আরদাম ও আসাসি আহদাম ফিল্ড গোল করেন। তাতে ৭-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই গ্রুপের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়েছে ইরান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com