শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
নির্বাচন এলে যারা মাথায় টুপি দেয়, হাতে তসবিহ নেয়, তারাই ধর্ম ব্যবসা করে সেন্টমার্টিনের কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২২ পাচারকারী গ্রেপ্তার নতুন মাদক এমডিএমবির চালানসহ আটক ৪ নির্বাচন বানচাল করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার ২০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান চালক গ্রেপ্তার দারুস সালামে দালালদের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশু, কিশোরী, যুবতীরা সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত গোলাপজল দিয়ে গোসল করে রাজনীতি ছেড়েছেন ধর্ষিতার মামলা নেয়নি শাহজাহানপুর থানার পুলিশ

বিএনপিকে মাইনাসের চিন্তা থাকলে তা রুখে দেওয়া হবে: ফারুক

  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫, ৭.৩৬ পিএম
  • ৮৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

স্বৈরাচার শেখ হাসিনার বিচার শুরু হয়েছে, এ ফাঁকে যদি বিএনপিকে মাইনাস করার চিন্তা থাকে তাহলে তা রুখতে সবাই প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

সোমবার (২ জুন) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন প্রশ্ন রেখে বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার, সেটা কেন সাড়ে নয় মাস পার হলো? কেন নির্বাচন নিয়ে সিনিয়রদের বক্তব্য দিতে হচ্ছে?

‘বিগত তত্ত্বাবধায়ক সরকারে যারা ছিলেন- তারা তিন মাসের মধ্যে নির্বাচন দিয়েছেন। কিন্তু এ সরকার মাসের পর মাস পার করছে, এখনো কেন সঠিক সময় দিতে পারছে না’- সেই প্রশ্নও করেন তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, আমাদের মতো দলকে নিয়ে বদনাম করছেন। লুট সাড়ে নয় মাসে কারা করছে, সে হিসেব আছে। হিসাব করে দেখেন, কয়টা দল নির্বাচন চায়। যারা সরকারে বসে আরেকটি রাজনৈতিক দলকে সহায়তা করে, তাদের উপদেষ্টা পরিষদ থেকে বের করে দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com