বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

চোরাই মোটরসাইকেলসহ মেকানিক গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ১১ জুন, ২০২৫, ৯.২৮ পিএম
  • ১২৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেলসহ সুকচাঁদ বিশ্বাস (৩৬) নামে এক মোটরসাইকেল মেকানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের নারায়ণ চন্দ্র বিশ্বাসের ছেলে।

বুধবার (১১ জুন) দুপুরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার অভিযোগে তাকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করে বালিয়াকান্দি থানা পুলিশ।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন জানান, “গত ১০ জুন রাত পৌনে ১২টার দিকে এসআই আশিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে জঙ্গল গ্রামে সুকচাঁদ বিশ্বাসের বাড়িতে চোরাই মোটরসাইকেলের কেনাবেচা হচ্ছে। খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ২-৩ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কৌশলে সুকচাঁদকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়ি থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।”

তিনি আরও বলেন, “গ্রেপ্তার সুকচাঁদ একজন পেশাদার মোটরসাইকেল মেকানিক। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, তিনি দেশের বিভিন্ন জেলা থেকে চুরি হওয়া মোটরসাইকেল সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বিক্রি করতেন। চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সুকচাঁদ দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চোরচক্রের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে আরও তথ্য যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com