বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ব্রাজিলের কোচ হলেন আনচেলত্তি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১০.৫০ এএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

একটা অধ্যায়ের সমাপ্তি বলা যায় একে! রিয়াল মাদ্রিদকে সম্ভাব্য সবকিছু জিতিয়ে চলে যাচ্ছেন কার্লো আনচেলত্তির। জীবনানন্দ দাশ লিখেছিলেন, ‘প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়’, আনচেলত্তি-রিয়াল মাদ্রিদের প্রেম না মরলেও নক্ষত্রের পতন অনিবার্য। মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা হয়েই ক্লাব ছাড়ছেন এই ইতালিয়ান কিংবদন্তি। ভবিষ্যৎ গন্তব্যও অবশ্য সকলের জানা। এই চিত্রনাট্যও একই নাট্যকারের লেখা। সাফল্যের জন্য বুভুক্ষু হয়ে ওঠা বিশ্বের সফলতম জাতীয় দলের দায়িত্বই নিতে যাচ্ছেন তিনি।

অনেক নাটকীয়তার পর শেষ হচ্ছে কার্লো আনচেলত্তির দলবদল সাগা। রিয়াল মাদ্রিদ ছেড়ে শেষ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটেই যোগ দিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই কোচ। খবরটি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।


আনচেলত্তি যে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচ হচ্ছেন তা বেশ কয়েকদিন আগেই জানা গিয়েছিল। কিন্তু সবকিছু যখন নিশ্চিত, তখন বেঁকে বসেন রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তির একটি ধারা নিয়ে জটিলতা দেখা দেয়ায় ভেঙে যেতে বসে এই চুক্তি। পরে অবশ্য সেই জটিলতা কেটে যায়।
 
দুই পক্ষের সম্মতিতে ইতিমধ্যে চুক্তি সই হয়ে গেছে, এবং এতে আনচেলত্তি হয়ে গেলেন পুরুষ জাতীয় দলের ইতিহাসে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ। আলোচনাগুলো হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, যেখানে মূল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রতিনিধি দিয়েগো ফার্নান্দেস।
গতকাল এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে হারের পর আজ প্রথমে জাবি আলোনসোর আগামী মৌসুমে রিয়ালের  কোচ হওয়ার খবরটি দেন রোমানো। এরপর কিছুক্ষণ আগে আনচেলত্তির খবরটি দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com