ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিল মাসে নির্বাচন হলে দ্বিগুণ বাড়বে খরচ : মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

আগামী বছরের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন হলে প্রার্থীদের নির্বাচনী ব্যয় দ্বিগুণ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, রমজান ও ঈদ পরবর্তী সময়ে প্রচার-প্রচারণা চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়বে, যার কারণে নির্বাচন আয়োজনের সময় নিয়ে পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, “সরকার যদি এপ্রিল মাসে নির্বাচন আয়োজনের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে আমাদের করণীয় কী হবে—তা এখনো দলীয় ফোরামে আলোচনা হয়নি। তবে আমরা আশা করি, সরকার বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়।”

মির্জা ফখরুল বলেন, “এপ্রিল মানে ঈদের ঠিক কয়েক দিন পর। পুরো রমজান মাসজুড়ে প্রার্থী ও কর্মীদের অবস্থার কথা ভাবুন। আমি নিজেই চিন্তিত যে প্রতিদিন ইফতার পার্টি করতে হবে। এটা মজার বিষয় নয়, এতে নির্বাচন পরিচালনার খরচ দ্বিগুণ হয়ে যাবে। অথচ আমরা তো বলি নির্বাচনী খরচ কমাতে হবে। কিন্তু এভাবে খরচ তো আরও বাড়বে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

এপ্রিল মাসে নির্বাচন হলে দ্বিগুণ বাড়বে খরচ : মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫