বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

হার্টে রিং পরানোর পর সিসিইউতে তামিম

  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১.৩৬ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে আজ সকালে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেখানেই টসের পর অসুস্থ হয়ে পড়েন এই তারকা ক্রিকেটার। প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিলেন না।

শেষ পর্যন্ত বিকেএসপির পাশেই ফজিলাতুননেসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম। হার্টে একটি শতভাগ ব্লক পাওয়া গেছে।

অবস্থার অবনতি হলে তামিমকে নেওয়ায় হয় লাইফ সাপোর্টে। সেই সঙ্গে রিং পরানো হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যাবেক্ষনে রয়েছেন এই দেশসেরা ওপেনার।

ঢাকা থেকে ইতোমধ্যে তার ভাই নাফিস ইকবাল এবং স্ত্রী পৌঁছেছেন। মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা। তাই নির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com