ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

নেপালে ৭টি ব্রোঞ্জ জিতেও ব্যর্থ বাংলাদেশ!

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

নেপালে দক্ষিণ এশিয়ান যুব টেবিল টেনিসে অংশ নিয়েছে বাংলাদেশ। রবিবার শেষ হতে যাওয়া আসরে লাল-সবুজের প্রতিনিধিরা ৭ টি ব্রোঞ্জ জিতেছে। কিন্তু আগেরবারের মতো এশিয়ান টেবিল টেনিসের মূল পর্বে যেতে ব্যর্থ হয়েছে।

বছরতিনেক আগে সাউথ এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৯ ছেলেদের বিভাগে স্বর্ণ জিতেছিলেন রামহীম বম লিয়ন ও মো. হৃদয়রা।
এছাড়া ২০২৩ সালে দুটি করে রুপা ও ব্রোঞ্জ জিতে এশিয়ান যুব টিটি চ্যাম্পিয়নশিপেও খেলার যোগ্যতা অর্জন করেছিলেন তারা।
এবার অবশ্য একই ধারাবাহিকতা থাকেনি। নেপালে চলমান এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান টিটিতে যেতে ব্যর্থ হয়েছে।

দক্ষিণ এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে (অনূর্ধ্ব-১৯) ছেলে-মেয়ে দলগত দুই বিভাগেই বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছে। এছাড়া অন্য ইভেন্টগুলোতে এসেছে আরও ৫ টি পদক। কাঠমান্ডু থেকে টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ সনেট বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের মূল খেলোয়াড় হাসিব হঠাৎ অসুস্থ থাকায় সমস্যা হয়ে যায়। শেষ পর্যন্ত আমরা পেরে উঠতে পারিনি। সে থাকলে এশিয়ান কাপে খেলার সুযোগ ছিল। এছাড়া মাত্র দেড় মাসের অনুশীলন হয়েছে।  আমরা ফেডারেশনে এসেছি বেশি দিন হয়নি, সাধ্য মতো চেষ্টা করছি। এসএ গেমসকে সামনে রেখে সব কিছু চলছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

নেপালে ৭টি ব্রোঞ্জ জিতেও ব্যর্থ বাংলাদেশ!

আপডেট সময় ০৪:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫