রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
হাসপাতালের করিডোরে — নুরুন্নবী সোহেল এনসিটি ইজারা প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর কর্মসূচি পেট থেকে পাঁচ প্যাকেটে থাকা ৫০০ ইয়াবা উদ্ধার কোস্ট গার্ড ও বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার শ্যুটার বাপ্পিসহ পাঁচজন গ্রেফতার; তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার জমি অধিগ্রহণের অর্থ ফুফুদের সাথে জালিয়াতি করে তুলে নেন প্রতারক চক্র কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার প্রকল্প বাস্তবায়নে গাফিলতিতে সুফল থেকে বঞ্চিত তিতাসবাসী

যাত্রীর শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে আনা প্রায় ২.১৬ কেজি স্বর্ণ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫.০৭ পিএম
  • ৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে আনা প্রায় ২.১৬ কেজি স্বর্ণ উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা।

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিদল ওই যাত্রীকে তল্লাশি চালায়।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত ফ্লাইদুবাইয়ের FZ463 ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ২.১৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

তল্লাশিতে যাত্রীর পায়জামার বেল্টের অংশ এবং আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণালঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের কার্যক্রমও প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান রোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বিমানবন্দর কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com