মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২৬, ২.৫৮ পিএম
  • ২০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর ভাষানটেক থানার কচুক্ষেত এলাকায় বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ থাকা গার্মেন্টস খুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজন শ্রমিককে আটক করেছে।

শনিবার (২০ জুন) সকালে ইনফর্ম টেক্সটাইলের শ্রমিকদের সঙ্গে এই উত্তেজনাকর ঘটনা ঘটে।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভাষানটেক থানার ডিউটি অফিসার সালমা আক্তার।

তিনি জানান, গত কয়েকদিন ধরে কচুক্ষেত এলাকায় ইনফর্ম টেক্সটাইলের শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের বিরোধ চলছিল। শনিবার সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শ্রমিকরা অভিযোগ করেন, ঈদের আগে তাদের ছুটিতে পাঠানোর পর ৬ তারিখে কারখানায় এসে তারা দেখতে পান গেট তালাবদ্ধ। তাদের দাবি, গার্মেন্টস মালিক প্রতিষ্ঠানটি অন্যত্র বিক্রি করে দিয়েছেন, কিন্তু শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা বা বেতন পরিশোধ করা হয়নি।

শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে তারা বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা পুনরায় চালুর জন্য আন্দোলন করে আসছেন। তবে পুলিশের পক্ষ থেকে তাদের ওপর হামলা চালানো হয়েছে এবং কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com