ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তেজগাঁও থানার ওসি ও ওসি তদন্তসহ ৪ পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০১ জন, মামলা ৫৩ টি শহীদ কাজী নাজিম উদ্দীন সেতু’র উদ্বোধন জরুরী নোটিশ  নোবিপ্রবি অভ্যন্তরীণ যাতায়াতের সুবিধার্থে পরিবেশবান্ধব দুটি ই-কার উদ্বোধন ৪ টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার,গ্রেফতার ৬ শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা সরকার মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে

নগরপাড়া-কায়েতপাড়া সেতুর নির্মাণকাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন হবে

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর ওপর নির্মাণাধীন ইছাপুরা সেতু এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নগরপাড়া-কায়েতপাড়া সেতুর নির্মাণকাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

বৃহস্পতিবার দুপুরে নির্মাণাধীন দুই সেতু পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর এবং সড়ক ও জনপথ অধিদপ্তর, নৌ পরিবহন ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব সাংবাদিকদের বলেন, একটি কুচক্রী মহল বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ এসব অবকাঠামো প্রকল্পের কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। তবে বর্তমান সরকার উন্নয়নমুখী এবং জনগণের স্বার্থে সব অসমাপ্ত প্রকল্প দ্রুত বাস্তবায়নে কাজ করছে। দীর্ঘদিন ধরে বন্ধ ও ধীরগতিতে থাকা সেতু দুটির নির্মাণকাজ দ্রুত শুরু করে আগামী এক বছরের মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

তিনি আরও বলেন, সেতু দুটি চালু হলে রাজধানীর খিলক্ষেত ও খিলগাঁও এলাকার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এর ফলে রূপগঞ্জের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, সরকার উন্নয়ন ও জনকল্যাণের লক্ষ্যে কাজ করছে। আজ থেকে এক বছর পর এই সেতু দিয়ে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে আমরা আশাবাদী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগরপাড়া-কায়েতপাড়া সেতুর নির্মাণকাজ ২০০৩ সালে প্রায় ৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে শুরু হয়। এক বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২৩ বছর পরও প্রকল্পটি সম্পন্ন হয়নি।

২০১৮ সালে পুরোনো ইছাপুরা বেইলি সেতুর পরিবর্তে ৩২০ মিটার দীর্ঘ নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে কাজ পিছিয়ে যায়। বর্তমানে সেতুটির নির্মাণ অগ্রগতি প্রায় ৭৫ শতাংশ।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা জানান, সেতু দুটি নির্মাণ সম্পন্ন হলে রূপগঞ্জের উত্তরাঞ্চলের কয়েক লাখ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। একই সঙ্গে রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়

নগরপাড়া-কায়েতপাড়া সেতুর নির্মাণকাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন হবে

আপডেট সময় ০৪:১৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬