ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১১:০১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

বুধবার (১ জুলাই) বেলা ১১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ আলু গোলা পোস্টসংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামির নাম আজিজুল হক (৩৮)। তিনি টেকনাফ উপজেলার দক্ষিণ ডেলপাড়া গ্রামের হোসেন আহমদের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী অতিক্রম করে নাজিরপাড়া এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র একটি বিশেষ আভিযানিক দল আলু গোলা পোস্টসংলগ্ন শফি চেয়ারম্যানের মাছের ঘের এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

বেলা আনুমানিক ১১টার দিকে তিন ব্যক্তিকে জেলের ছদ্মবেশে মিয়ানমার সীমান্ত থেকে মাদকের চালান নিয়ে ঠেলা জালসহ বেড়িবাঁধের দিকে আসতে দেখে বিজিবি। বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আজিজুল হককে ঠেলা জালসহ আটক করতে সক্ষম হন। তবে অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আজিজুলের সঙ্গে থাকা ঠেলা জাল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক-চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। মাদক দমনে বিজিবি’র গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত স্থল ও নৌটহল অব্যাহত থাকবে।

আটককৃত আসামি এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

আপডেট সময় ১০:১১:০১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬