ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

বুধবার (১ জুলাই) দুপুর দেড়টার দিকে র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৩০ জুন) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে। একটি সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দিলে তাতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে তল্লাশি চালিয়ে সিএনজির ভেতরে একটি প্লাস্টিকের বস্তায় স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে মো. মুজাহিদ মিয়া (২৫) এবং একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে মো. হাব্বির রহমান (৬৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে এবং জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

৫৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৩:৪৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬