সিএনএম ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
শনিবার (১৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, কুয়েতের আল-আদিরি সামরিক ক্যাম্পের একটি গোলাবারুদের ডিপো, আলি আল-সালেম বিমানঘাঁটির সদর দপ্তর ও গোলাবারুদ সংরক্ষণাগার এবং কয়েকটি সেতুকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানি বাহিনী।
এছাড়া জর্ডানে অবস্থিত আল-আজরাক সামরিক ঘাঁটির জ্বালানি সংরক্ষণ ট্যাংকেও হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে।
কুয়েতের সেনাবাহিনী শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের লক্ষ্যবস্তু প্রতিহত করার চেষ্টা করছে। এ কারণে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে।
মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলার আশঙ্কায় বাহরাইনেও বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।