রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
হাসপাতালের করিডোরে — নুরুন্নবী সোহেল এনসিটি ইজারা প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর কর্মসূচি পেট থেকে পাঁচ প্যাকেটে থাকা ৫০০ ইয়াবা উদ্ধার কোস্ট গার্ড ও বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার শ্যুটার বাপ্পিসহ পাঁচজন গ্রেফতার; তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার জমি অধিগ্রহণের অর্থ ফুফুদের সাথে জালিয়াতি করে তুলে নেন প্রতারক চক্র কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার প্রকল্প বাস্তবায়নে গাফিলতিতে সুফল থেকে বঞ্চিত তিতাসবাসী

তিন দিনব্যাপী হাউজবোট মেলা শুরু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০.৪০ পিএম
  • ১৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর আগারগাঁওয়ে দেশের জলভিত্তিক পর্যটনের বিকাশ এবং হাওর অঞ্চলের পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ হাউজবোট মেলা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈলপ্রপাত হলে এই মেলার উদ্বোধন করা হয়।

হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচওএবি) আয়োজিত এ মেলা চলবে আগামী শনিবার (১১ জুলাই) পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, দেশের হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে।

হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আরাফাত হোসেন বলেন, জলভিত্তিক পর্যটনের প্রসারের পাশাপাশি হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা তৈরি করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এবারের মেলায় অংশ নিয়েছে ১২০টির বেশি হাউজবোট প্রতিষ্ঠান।

পরিবেশবান্ধব হাউজবোট পর্যটনের মাধ্যমে টাঙ্গুয়ার হাওর, কাপ্তাই লেকসহ দেশের জলাভূমিগুলোকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

একই সঙ্গে টেকসই পর্যটন শিল্প গড়ে তুলতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তারা। এ ধরনের আয়োজন দেশের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করবে এবং হাওর অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com