শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

অনিয়মের নিয়ম __জাহাঙ্গীর বারী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৪.০০ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

কবিতা- অনিয়মের_নিয়ম
__লেখনীতে- #জাহাঙ্গীর_বারী
চারদিকে হচ্ছে শোর,
সবাই দিচ্ছে কুকুর দৌড়।
হারজিতের এই খেলায়,
আমি কেন পিছে রইলাম? হায়!

সবাই ছুটছে কুহকের পিছে,
আমি রইলাম তলানির নিচে।
কিছু অন্বেষণের প্রতিযোগিতায়,
ছুটছে সবাই মোহ মায়ায়।

সাফল্যের সোপান নেই তো সেথায়,
কেন ছুটছে সবাই বৃথায়?
হিরন্ময় প্রলেপে সবকিছু ঝলমলে,
ভেতরটা অলীক দেখি না খুলে।

তবুও ছুটছে মানুষ,
নেই কোনো হুশ।
কিছু প্রাপ্তির কুকুর দৌড়ে,
তুমি আমি থাকি না দূরে।

কে হারে কে জিতে?
কে কাটে সাফল্যের ফিতে?
অলীক সাফল্যে সবাই মাতোয়ারা,
তুমি আমি সাফল্য খুঁজতে খুঁজতে দিশেহারা।

তোমার আমার সাফল্য তলানিতে,
অনিয়মের এই নিয়ম চলছে অবনীতে।
তুমি আমি ঠিক তো সবই ঠিক,
তবেই খুঁজে পাবো সাফল্যের দিক।
#বারী_ও_নীল_কাব্য

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com