শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

পুলিশের বাসে বিনামূল্যে ঢাকায় ফিরলেন শতাধিক যাত্রী

  • আপডেট সময় শনিবার, ১৪ জুন, ২০২৫, ১০.১০ পিএম
  • ৯৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বাসের টিকিট না পাওয়ায় শতাধিক কর্মজীবী যাত্রীদের পুলিশের দুটি বাসে ঢাকায় ফেরার ব্যবস্থা করলেন নাটোরের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন। এসব কর্মজীবী মানুষ ঈদের ছুটিতে নাটোরে এসেছিলেন।

শনিবার (১৪ জুন) বিকেল পৌনে ৫টার দিকে শহরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দুটি বাসের মাধ্যমে তাদের ঢাকায় ফেরার ব্যবস্থা করে দেন তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকেই অসংখ্য কর্মজীবী মানুষ নাটোর থেকে ঢাকায় ফেরার জন্য নাটোর বাস টার্মিনালে ভিড় জমান। কিন্তু টিকিট না পেয়ে প্রচণ্ড গরমে অস্থির হয়ে পড়েন নারী-শিশুরা। ট্রাকে করেসহ যে যেভাবে পারেন ফেরার জন্য ব্যাকুল হয়ে পড়েন। এ অবস্থায় নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইনের নির্দেশে পুলিশের দুটি বাসে শতাধিক যাত্রীদের ঢাকায় ফেরার ব্যবস্থা করে দেন। এসময় তিনি নিজে উপস্থিত থেকে যাত্রীদের বাসে উঠতে ও সিটে বসতে তদারকি করেন।

এ বিষয়ে পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, মানবিক কারণে জেলা পুলিশের দুটি বাসে কর্মজীবী মানুষদের ঢাকায় ফিরতে ব্যবস্থা করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com