সিএনএমঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পেয়েও পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীরা নিয়োগপত্রের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শাহবাগ থানার সামনে ‘সারা বাংলাদেশের নিয়োগপত্রবঞ্চিত শিক্ষকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালন করছেন তারা।
প্রার্থীদের অভিযোগ, কী কারণে তাদের নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। বগুড়ার ধুনট থেকে সুপারিশপ্রাপ্ত আশরাফুল ইসলাম পাভেল বলেন, তারা অন্যদের সঙ্গে আগামী ১ তারিখে একই সময়ে চাকরিতে যোগ দিতে চান।
কর্মসূচিতে সংহতি জানিয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের বলেন, প্রার্থীরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলনে আসেননি। দ্রুত তাদের সমস্যার সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
চাকরিপ্রার্থীদের দাবি, ১৪ হাজার ৩৮৪টি সহকারী শিক্ষক পদের নিয়োগ ভেরিফিকেশনে অন্তত ২ হাজার প্রার্থীর নিয়োগপত্র দেওয়া হয়নি।
সংবাদ শিরোনাম ::
পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীরা নিয়োগপত্রের দাবিতে শাহবাগে অবস্থান
-
Reporter Name - আপডেট সময় ০৫:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- ১৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























