ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণ-রূপার অলংকার উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ
ফরিদপুর শহরের সদর হাসপাতাল সংলগ্ন ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ীর উত্তর মন্দির থেকে চুরি হওয়া প্রায় এক কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণ-রূপার অলংকারসহ অন্যান্য মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে মন্দিরের তালা কেটে কালীমূর্তিসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী মাটির নিচ থেকে ২০ কেজি ওজনের কষ্টিপাথরের কালীমূর্তি, পাঁচ ভরি স্বর্ণালংকার, ৩০ ভরি রূপার অলংকার ও ছয়টি পিতলের প্রতিমা উদ্ধার করা হয়। এছাড়া চুরি করা অলংকার গলানো আট আনা স্বর্ণও উদ্ধার করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণ-রূপার অলংকার উদ্ধার

আপডেট সময় ০৫:১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬