ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

১৩ বছরের সাজা এড়াতে ৩৪ বছর পলাতক

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • ৪৮৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর কাফরুল এলাকা থেকে ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. মাজহারুল আলমকে (৭০) গ্রেফতার করেছে র‌্যাব-৪। দুর্নীতি দমন আইনের মামলায় দীর্ঘ ৩৪ বছর পলাতক ছিলেন তিনি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৪।

এতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ৩৪ বছর দুর্নীতি দমন আইনের মামলায় পলাতক ১৩ বছরের সাজাপ্রাপ্ত মো. মাজহারুল আলমকে গ্রেফতার করা হয়। তিনি ১৯৮১ সালে নিজের সনদপত্র জালিয়াতি করে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা মুন্সেফি আদালতে নাজির নামে চাকরিতে যোগ দেন। কর্মরত থাকাকালীন আদালতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিল ও সই জাল করে দুর্নীতিসহ বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা নিতেন।

এতে আরও বলা হয়, বিষয়গুলো জানাজানি হলে তার বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশ মাজহারুলকে গ্রেফতার করে। পরে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান তিনি। পরবর্তীসময়ে চার্জশিটের ভিত্তিতে আদালত মাজহারুল আলমকে ১৩ বছরের কারাদণ্ড ও চার হাজার টাকা জরিমানা করেন।

র‌্যাব-৪ জানায়, মাজহারুল দীর্ঘ ৩৪ বছর যাবত পলাতক ছিলেন। গ্রেফতার এড়াতে আসামি ঢাকায় চলে যান। প্রথমদিকে তিনি ঢাকায় মুদি দোকানি ও পরে ওষুধের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরে ঢাকার বিভিন্ন এলাকায় ছোটখাটো ঠিকাদারি করতেন। গ্রেফতার মাজহারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

১৩ বছরের সাজা এড়াতে ৩৪ বছর পলাতক

আপডেট সময় ১০:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২