ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, আটক ৭ desh.tv2 ইয়াবা কারবারিসহ পাঁচজনের বিভিন্ন মেয়াদে সাজা পুলিশের ছত্রছায়ায় ক্যাপিটাল গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ, বিচার না পেয়ে ওসি, ইন্সিপেক্টর তদন্তের বিরুদ্ধে অভিযোগ ইউরোপে পৌঁছানোর আশায় সমুদ্রপথে যাত্রা ভুয়া সোর্স ও মাদক ব্যবসায়ী আমির প্রকাশ্যে হত্যার হুমকি চাষাবাদে অভাবনীয় সাফল্য অর্জন করছেন কৃষকরা দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তেজগাঁও থানার ওসি ও ওসি তদন্তসহ ৪ পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০১ জন, মামলা ৫৩ টি

আসামিকে হাতকড়া না পরিয়ে ফুলেল শুভেচ্ছা দিল পুলিশ!

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • ৪৪৯ বার পড়া হয়েছে

আসামিকে হাতকড়া না পরিয়ে ফুলেল শুভেচ্ছা দিল পুলিশ!

কিশোরগঞ্জ প্রতিবেদকঃ

কিশোরগঞ্জের মিঠামইন থানার ডিউটি অফিসারের রুমে ওয়ারেন্টভুক্ত আসামি সোলাইমান হাজির হলে তার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পুলিশ জানায়, মিঠামইনের শরীফপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. সোলাইমান একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেফতারের জন্য তাকে খুঁজছে পুলিশ। এরই মধ্যে কয়েকবার তাকে ধরতে বাড়িতে অভিযান চালানো হয়।

শনিবার বিকেলে থানায় হাজির হন সোলাইমান। এ সময় ডিউটি অফিসার তাকে জিজ্ঞেস করেন কেন এসেছেন? সোলাইমান বলেন আমার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। আমি ধরা দিতে এসেছি। আমাকে গ্রেফতার করেন। তার কথা শুনে ডিউটি অফিসার অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন।

ডিউটি অফিসার মো. মরিনুজ্জামান জানান, ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে ধরতে কত কষ্ট করতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালাতে হয়। গ্রেফতার এড়াতে নানা কৌশল অবলম্বন করে আসামি। অথচ আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে থানায় এসে ধরা দিলেন সোলাইমান। এটি অবাক করা ঘটনা। এরপর সোলাইমানকে ওসির কক্ষে নিয়ে গেলেন ডিউটি অফিসার। ওসি বললেন এই সোলাইমান ওয়ারেন্টভুক্ত আসামি সোলাইমান কিনা রেজিস্ট্রার খাতা দেখে নিশ্চিত হন। রেজিস্ট্রার খাতায় দেখা যায়, এই সেই সোলাইমান; যাকে খুঁজছে পুলিশ।
ওয়ারেন্টভুক্ত আসামি সোলাইমান বলেন, পলাতক জীবন খুবই কষ্টের। তাই সিদ্ধান্ত নিলাম পুলিশের হাতে ধরা দেব। এজন্যই থানায় হাজির হলাম।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী বলেন, সোলাইমানের বিষয়টি অবাক করার মতো। যারা পলাতক আছেন; আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে থানায় অথবা আদালতে হাজির হন। আপনার বিরুদ্ধে যে মামলাই থাকুক, সহযোগিতা পাবেন। বিচারকাজে সহযোগিতা করলে হয়তো আপনি মুক্তিও পেতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ভুয়া সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, আটক ৭ desh.tv2

আসামিকে হাতকড়া না পরিয়ে ফুলেল শুভেচ্ছা দিল পুলিশ!

আপডেট সময় ১১:১৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১