সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
‘বাবা খেলেছেন মারাদোনার সঙ্গে, মেসির সঙ্গে আমি’ হাসপাতালে ‘রোগীকে’ মাদকের চালান দিতে গিয়ে হাতেনাতে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক যুক্তরাষ্ট্র ও ইরান আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’র কার্যক্রম শুরু জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেফতার মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২ যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

৩০ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮.৪২ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ফলের বদলে সিগারেট আমদানি করে ৩০ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টায় একটি চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
জানা যায়, ঢাকার মালিবাগের আউটার সার্কুলার সড়কের মারুফ মার্কেটের আহসান করপোরেশনের নামে সংযুক্ত আরব আমিরাত থেকে কমলা আনার ঘোষণায় ৪০ ফুট লম্বা এক কনটেইনার পণ্য বন্দরে আসে। চালানটি খালাসের জন্য সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান চট্টগ্রামের মোগলটুলির দিবা ট্রেডিং লিমিটেড গত ১৯ মে কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ শাখা রপ্তানিকারকের ওয়েবসাইট, উৎস দেশ, আমদানিকারকের ব্যবসার ধরন, ঠিকানা, পণ্যের বর্ণনা বিশ্লেষণ করে চালানটিতে অসত্য ঘোষণার পণ্য থাকার বিষয়ে ধারণা পায়
এরপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহায়তায় এআইআর শাখা চালানটির কনটেইনারটি বুধবার ফোর্সড কিপ ডাউন করে কায়িক পরীক্ষা চালায়। এতে ১ হাজার ২৫০ কার্টনে দুইটি বিদেশি ব্রান্ডের ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট এবং ৩৮৮ কার্টনে ৫ হাজার ৪৩২ কেজি ফ্রেশ নেভাল অরেঞ্জ ক্লাস ওয়ান পাওয়া যায়। এ চালানে মিথ্যা ঘোষণায় ৩০ কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছিল।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন ২০২৩ এবং প্রচলিত অন্যান্য আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com