ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে এই সরকারের

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (২২ মে) গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির আলোচনার সিদ্ধান্তগুলো জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘যথাশীঘ্রই সম্ভব জনআকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তাই আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি।’

সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একইসঙ্গে চলতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির ও ব্যক্তির অর্থাৎ দল ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে।

খন্দকার মোশাররফ বলেন, যে বিষয়গুলো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, সে বিষয়গুলো আমাদের আগের প্রস্তাব ও পরামর্শের মতো উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক। সে ক্ষেত্রে অনিবার্যভাবেই বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কি না, তা পুনর্বিবেচনা করতে বাধ্য হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে এই সরকারের

আপডেট সময় ০৮:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫