ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

শ্রমিকের পাওনা ২৮ মে’র মধ্যে শোধ না করলেই মালিকের জেল: শ্রম উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় ০১:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

টিএনজেড গার্মেন্টসসহ যেসব মালিকের কাছে শ্রমিকের টাকা পাওনা আছে তারা ২৮মে এর মধ্যে  পাওনা টাকা পরিশোধ না করলে দেশে বিদেশে যেখানেই থাকুক তাদের আটক করা হবে।

বুধবার (২১ মে) সকালে সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে শৃঙ্খলা ও নিরাপদ যাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে এসব কথা বলেন শ্রম ও নৌপরিবহন উপদেষ্টা ব্রি. জে. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ঈদে নৌপথের নিরাপত্তায় লঞ্চে অস্ত্রধারী চার জন করে আনসার থাকবে, বাল্কহেড ঈদের আগে ও পরে তিনদিন চলাচল বন্ধ থাকবে।

উপদেষ্টা আরও বলেন, কোনো মালিককে ছাড় দেয়া হবে না। পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে। ২৮ তারিখের মধ্যে শ্রমিকদের টাকা পরিশোধ না করলে যাদের বিরুদ্ধে মামলা আছে তারা গ্রেপ্তার হবেন। যেসব মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তারা বিদেশে থাকলে রেড এলার্ট জারি করতে বলেছি। হয় পাওনা শোধ করতে হবে, না হলে জেলে যেতে হবে।

উপদেষ্টা জানান, বেতন পরিশোধ না করলে দেশের বাইরে তো দূরের কথা ঢাকার বাইরে যেতে পারবে না মালিকরা। শ্রমিকদের বেতন না দেয়ায় ৫ জন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে। আরও অনেকের বিরুদ্ধে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

শ্রমিকের পাওনা ২৮ মে’র মধ্যে শোধ না করলেই মালিকের জেল: শ্রম উপদেষ্টা

আপডেট সময় ০১:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫