ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদবিরোধী মঞ্চ তৈরির আহ্বান নাহিদ ইসলামের

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদবিরোধী মঞ্চ তৈরির আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

এনসিপির দিকে জনগণ তাকিয়ে আছে মন্তব্য করে দলটির আহ্বায়ক বলেন, 
প্রতিটি ঘরে ঘরে যেয়ে এনসিপির বার্তা পৌঁছে দিতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদবিরোধী মঞ্চ তৈরি করুন। সরকার ব্যর্থ হলে জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার করা হবে
এ দেশের মানুষ অধিকার আদায়ে অসংখ্যবার রাজপথে নেমেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বিচার এবং সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল। ’৪৭-এর আজাদিদের স্বপ্ন লুট হয়েছিল, যার কারণেই মানুষ ’৭১ সালে অস্ত্র হাতে নিয়েছিল। কিন্তু ’৭২ সালে মুজিবাবাদীদের হাতে সেটা বেহাত হয়েছিল। মুজিববাদী সংবিধানের নামে ভারতের হাতে তুলে দেয়া হয়েছিল। মানুষের আকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত করা হয়েছিল। গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করা হয়েছিল।
১৯৯০ সালে মানুষ আবার গণ-অভ্যুত্থান করেছিল। কিন্তু রাজনৈতিক দল যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়েছিল তা রক্ষা করেনি, যার কারিণেই এত বছর পর আবার মানুষকে রাজপথে নামতে হয়েছে। আওয়ামী লীগ ভোটাধিকার হরণ করেছে। পিলখানা ও শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছিল’, যোগ করেন তিনি।
 
অন্তর্বর্তী সরকার জুলাইয়ের শহীদ এবং আহতদের মর্যাদা দিতে পারেনি মন্তব্য করে এনসিপির আহ্বায়ক বলেন, 
মামলা বাণিজ্য চলছে, বিভিন্ন রাজনৈতিক দলে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে। এছাড়া যারা হাসিনা খুনি কিনা প্রশ্ন করছে, তারা সাংবাদিক না, ফ্যাসিস্টের দোসর’, যোগ করেন নাহিদ ইসলাম
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদবিরোধী মঞ্চ তৈরির আহ্বান নাহিদ ইসলামের

আপডেট সময় ০৮:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫